

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে দেখতে যান বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
শনিবার (২৯নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।
এর আগে বিএনপি চেয়ারপার্সনের সংকটাপন্ন পরিস্থিতিতে রামগতি-কমলনগরে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও নারীদের উজ্জীবিত করতে চলমান উঠান বৈঠক স্থগিত করেন তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ম্যাডামের শরীরে এন্টিবায়োটিক কাজ করছিলো না। অনেক এন্টিবায়োটিক কাজ করে না, বেশ দিন এন্টিবায়োটিক ব্যবহারের পর। দেশি-বিদেশি চিকিৎসকরা সেটা পরিবর্তন করার পর ঔষধে কাজ করছে। আগের চেয়ে ভালো আছে, তবে অবস্থা সংকটাপন্ন। আরেকটু স্থিতিশীল হলেই দেশের বাইরে নেওয়া। এজন্যই জনাব তারেক রহমান দেশে ফিরছেন না। তিনি ম্যাডামকে দেশের বাইরে নেওয়ার সব কিছুর ব্যবস্থা করছেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান বিএনপির সাবেক এই সাংসদ।


