ধানমন্ডিতে ছিনতাইকারীর কবলে ডাক্তার

রাজধানীর ধানমন্ডিতে আল মুকতাফী সাদী নামের এক ডাক্তার ছিনতাইকারীর কবলে পড়েছেন বলে জানা গেছে।

এসময় ছিনতাইকারী দুর্বৃত্তদের দেওয়া আঘাতে তার হাত ভেঙে গেছে।

জানা যায়, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেম্বার থেকে বের হওয়ার পর ধানমন্ডি-৪/এ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন ডা. আল মুকতাফী সাদী।

তিনি বলেন, ধানমন্ডি-৪/এ এলাকায় হঠাৎ করেই কতিপয় দুর্বৃত্ত আমার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা আমার উপর হামলা করে টাকা-পয়সা নিয়ে যায়।