কালকিনিতে মিনিবার ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল প্রিমিয়ারলীগ মিনিবার ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১ লা নভেম্বর) বিকালে শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

শিকারমঙ্গল পাকার মাথা যুবসমাজের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আলমগীর বেপারীর সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, বাংলাদেশ সোনালী ব্যাংক কালকিনি শাখার ম্যানেজার আসাদুজ্জামান শেখ,শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া সহ শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় শিকারমঙ্গল বাজার একাদশ ও সরদার বাড়ি একাদশ অংশ গ্রহণ করে। খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য হওয়ায় ট্রাইব্রেকারে সরদার বাড়ি একাদশ ২-১ গোলে শিকারমঙ্গল বাজার একাদশকে পরাজিত করে। ফাইনাল খেলা পরিচালনা করেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অপূর্ব বল।

পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রীজ ও রানার্সআপ দলের হাতে টিভি উপহার হিসেবে তুলে দেন।

ফাইনাল খেলায় সার্বিক সহযোগিতা করেন শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া, আনিচ বেপারী, জাহাঙ্গীর বেপারী, সভাপতি বিএম রাজিব হোসেন, সাধারণ সম্পাদক সজীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরদার, দপ্তর সম্পাদক রিয়াজ বেপারী, সহ সভাপতি আবু নাঈম, ইউনিয়ন সভাপতি কাজী রায়হান, কার্যকরী সদস্য সিফাত হাসান,মেহেদী হাসান, শাওন সরদার অন্যান্য নেতৃবৃন্দ।এসময় কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক হিসেবে খেলা উপভোগ করেন।