

শেখ হাসিনার রায়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে এ মন্তব্য করা হয়েছে।


