স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা, কর্নেল(অব:) আজাদের নির্বাচনী সভা

আলকামা সিকদার,টাঙ্গাইল : টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসন থেকে আনুষ্ঠানিক ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে নির্বাচনী সভা করেছেন লেফটেন্যান্ট কর্নেল(অব:) আসাদুল ইসলাম আজাদ।

৮ নভেম্বর (শনিবার) রাতে নিজ গ্রাম উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মধুপুর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের কয়েক হাজার লোকের উপস্থিতিতে নির্বাচনী এ সভায় আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল(অব:) আসাদুল ইসলাম আজাদ। এ সময় তিনি বক্তব্য দানকালে বলেন, দলেন এক শ্রেণির অসাধু লোকের মদদে আমাকে বহিষ্কার করা হয়েছে। যেটা আমার জন্য বর্তমানে আশির্বাদ স্বরুপ। তাই এখন যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সমর্থন দেন তাহলে আমি আপনাদের সেবা করতে চাই, শাসন নয়। তাই আশা করি মধুপুর-ধনবাড়ীর মানুষ তাদের নিজের মানুষ হিসেবে আমাকে গ্রহণ করবে, আমাকে সমর্থন দিবে। তাই তাদের ভালোবাসা নিয়েই আজ এই মুহূর্তে তাদের একজন হয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচন করার ঘোষণা করছি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূরে আলম মেম্বার, মো. মিজানুর রহমান, মিনহাজ উদ্দিন প্রমূখ।

এ সময় মধুপুর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের হাজার হাজার লোকের উপস্থিতিতে এ সভাস্থল কানায় কানায় পরিপূর্ণসহ মোহাম্মদ আলী গ্রুপ ও স্বপন ফকির গ্রুপের বিভিন্ন নেতাকর্মীদের যোগদানের কারণে সভাটি প্রানবন্ত হয়ে উঠে।