

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করবেন বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে যাবেন।বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ নির্বাচনসংক্রান্ত বিষয়ে বিএনপির প্রতিনিধিদল সিইসির সঙ্গে কথা বলবেন।


