

মুখ পরিষ্কার করার জন্য অনেকেই দৈনন্দিন রুটিনে সাবান ব্যবহার করেন। তবে ত্বক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই অভ্যাস মুখের ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। মুখের কোষ শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি সংবেদনশীল ও নরম হওয়ায় সাবান ব্যবহার ত্বকের pH ভারসাম্য নষ্ট করতে পারে, যার ফলে ত্বক শুষ্ক, রুক্ষ্ম ও নিস্তেজ হয়ে যেতে পারে।
- সাবান ব্যবহারের অপকারিতা
নিয়মিত সাবান ব্যবহারে মুখের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। - সাবানের রাসায়নিক প্রভাব ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কমিয়ে দেয়।
- ত্বক রুক্ষ্ম হয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন ফ্ল্যাকিনেস, র্যাশ, জ্বালাপোড়া ও ব্রেকআউট।
- কিছু সাবানে কঠোর রাসায়নিক, রঙ এবং সুগন্ধ থাকে যা ত্বকে ক্ষতি করে।
- সংবেদনশীল ত্বকে লালভাব, চুলকানি ও ফুসকুড়ি দেখা দিতে পারে।
- ত্বকের অতিরিক্ত রুক্ষ্মতা দ্রুত বার্ধক্য ডেকে আনে, বলিরেখা ও ব্ল্যাকহেডস তৈরি করে।
সাবান ব্যবহার অস্বাস্থ্যকরও হতে পারে। পরিবারের বিভিন্ন সদস্যের ছোঁয়া থাকা সাবান দিয়ে মুখ ধোলে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকে।
ত্বক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন মুখ পরিষ্কারের জন্য ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ বা প্রাকৃতিক ক্লিনজার ব্যবহার করতে। এছাড়া শরীর পরিষ্কারের জন্যও সাবানের পরিবর্তে গুণগত মানসম্পন্ন বডি ওয়াশ ব্যবহার করা উচিত।
মুখের ত্বককে সুস্থ ও সতেজ রাখতে সাবান ব্যবহার এড়িয়ে চলাই নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


