সমকাল সুহদ সমাবেশ ববি শাখার নেতৃত্বে নিয়ন–জাকিয়া

তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি: সমকাল সুহদ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর ইসলাম নিয়ন এবং সদস্য সচিবের দায়িত্বে মনোনীত হয়েছেন জাকিয়া সুলতানা শিমু।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহরিয়ার। পাশাপাশি অতশী তালুকদারকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়েছে।

নতুন কমিটিতে আরও যে পদগুলো ঘোষণা করা হয়েছে দপ্তর সম্পাদক: মাসুদ রানা, প্রচার সম্পাদক: তাহসিন সারা, সাংস্কৃতিক সম্পাদক: আশিকুজ্জামান রিদয়, পাঠচক্র বিষয়ক সম্পাদক: ফাতেমা তুজ জোহরা,সাহিত্য সম্পাদক: নুসরাত জাহান।

এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ইমা মাহমুদ শোভা, মুনতাসির রাহি, শশী কান্ত রয়, অনিমেষ সমাদ্দার, রিদয় কুমার, কাজী তৌফিকুর রহমান সিয়াম, জাবেদ শিকদার, শুভেচ্ছা ইসলাম, মো. সাইফ, সানজিদা শিকদার, প্রিয়াংকা বিশ্বাস প্রেমা, মো. জাহিদ হোসাইন সায়মুন ইসলাম সামচ, মোসা. সুমাইয়া আক্তার (ছোঁয়া), আফরিন আকতার, নাফিসা আনোয়ার নাবিল, ওরাইনা খান চৌধুরী, আইরিন নাহার, ফারিয়া হাফিজ, হালিমাতুস সাদিয়া, মো. মাফিদুল হাসান, মো. জাহিদুল ইসলাম, প্রত্যয় আচার্য্য (আহমাদুল্লাহ), মো. তামিম, মোসা. ফাতিমা আক্তার তোয়া, মো. মেহেদী হাসান, মো. সামিউল ইসলাম সিফাত এবং ধীমান ঢালা।

নতুন নেতৃত্ব ঘোষণা ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, এই কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং শিক্ষার্থীমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন— নিয়ন–জাকিয়ার নেতৃত্বে সমকাল সুহদ সমাবেশ ববি শাখা নতুন মাত্রায় সক্রিয় ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখবে।