লালমোহনে যাত্রী সেজে অটো রিকশা চালককে হত্যা করে অটো নিয়ে উধাও

বিশেষ প্রতিনিধি: যাত্রী সেজে ভাড়া নিয়ে নির্জন স্থানে গিয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার রাত ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালীতে আবু বক্কর ৫৫ নামের ওই চালকের লাশ পাওয়া যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্করের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা  ও ওসমান গণি বলির ছেলে বলে জানা যায় তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে।

 

লালমোহন থানার ওসি অলিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বিষয়টি নিয়ে লালমোহন গজারিয়া এলাকার মানুষ দুঃখ প্রকাশ করে ও দোষীদের তদন্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবী জানান