

মানিকগঞ্জ-১ আসনে আগামী ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন গণআধিকার পরিষদের মানবিক, যোগ্য ও দেশপ্রেমিক জননেতা মোহাম্মদ ইলিয়াছ হোসাইন। দলীয় সূত্র জানায়, এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘব ও উন্নয়নকাজকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে তাকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত একজন সৎ, নির্ভীক ও মানবিক নেতা হিসেবে। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজে যুক্ত থাকার ফলে এলাকায় তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
মোহাম্মদ ইলিয়াছ হোসাইন জানান, “জনগণই আমার শক্তি। মানিকগঞ্জের মানুষের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিতে আমি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সমর্থন পেলে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চাই।”
এদিকে স্থানীয় ভোটাররা বলছেন, নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে ইলিয়াছ হোসাইনের মতো একজন পরিচ্ছন্ন চরিত্রের নেতাকে তারা সামনে দেখতে চান।


