

মোমিনুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে (৫০) গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় জাগীর মেঘশিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাকির হোসেন সদর উপজেলার গাড়াকুল এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মানিকগঞ্জ থানায় দায়ের করা মামলা নং– ০৫(১২)২৪–এর এজাহারভুক্ত ৩৭ নম্বর আসামি বলে পুলিশ জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। তিনি আরও জানান, আগামীকাল গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।










