মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর ফ্রি মেডিক্যাল সেবা

মোমিনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।২৯ নভেম্বর ২০২৫, রোজ শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এ আয়োজনটি করছেন গণঅধিকার পরিষদের মানিকগঞ্জ-১ আসনের মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন।

ক্যাম্পে নাক–কান–গলা, মেডিসিন, গাইনি ও চর্মরোগ বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখবেন এবং রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ নিতে পারবেন। ক্যাম্পের স্থান নির্ধারণ করা হয়েছে—বাঘুটিয়া বি কে এস হাই স্কুল, বাসাইল, দৌলতপুর, মানিকগঞ্জ।

এ বিষয়ে এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুসাইন জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এই সেবা কার্যক্রম চালু থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।