মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল

পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত শেষে উপজেলা পাবলিক মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময়ে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর জব্বার মৃধা। মিছিলে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ পলাশ,সাবেক উপজেলা  যুবদলের সদস্য সচিব বসির পঞ্চায়েত, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমানসহ, বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মী।
নেতাকর্মীরা অভিযোগ করেন, দলীয় মনোনয়ন প্রদানে তৃণমূলের মতামতকে উপেক্ষা করা হয়েছে। তাই যোগ্য প্রার্থী পরিবর্তনের তীব্র দাবি জানান তারা।