

আলকামা সিকদার, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে এলাকার হত দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার কাকরাইদ বিএডিসি কৃষি খামারের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৭ এডি রেজিমেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় মধুপুর “বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন (বিএডিসি)” এলাকায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।
এই ক্যাম্পেইনে সর্বমোট দেড় শতাধিক গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ প্রদানের পাশাপাশি চশমাও প্রদান করা হয়।
সেবা গ্রহণ করতে আসা রোগী মোসা: রওশন আরা বেগম(৫০) জানান, আমি এর আগে ময়মনসিংহে আমার একটি চোখ দেখিয়েছিলাম, আজ এখানে আর্মির ডাক্তার দেখালাম। তাদের চেয়ে এখানকার চিকিৎসা ভালো লাগছে।
কিশোর গঞ্জের রমজান আলী(৩০) বলেন, আমি বাম চোখে কম দেখি, তারা যে চিকিৎসা দিয়েছে এটা ভালো লেগেছে।
কৃষি উপসহকারী মঞ্জু মিয়া ও কাকরাইদের আজগর আলী জানান, আমি বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে চোখ দেখিয়েছি কিন্তু এখানে এসে ডাক্তার দেখাতে এসে ভালো লাগছে। কারণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ ভালো হয়।
এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।


