বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলা জেলার বোরহানউদ্দিনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় বোরহানউদ্দিন প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, বাঙালি জাতির গৌরবময় অর্জন মহান স্বাধীনতা, যা লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার, প্রেসক্লাবে সাংবাদিক সৈয়দ সোহেল,মেহেদী হাসান মোরশেদ, মোরশেদ ভূইয়া,হাসান তালুকদার,সাংবাদিক অঞ্জন কুমার দে,গোলাম মাহমুদ শাওন,তামিম ইকবাল,মোঃ তুহিন। সভা শেষে মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।