

মাদারীপুর প্রতিনিধি :
বিএনপি ও এলাকার জনগনের সাথে যাদের কোন সম্পর্ক নাই,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলের মনোনয়ন পাওয়ার কোন সম্ভাবনা নাই। এলাকার জনগনের সাথে যাদের ভাল সম্পর্ক, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথেও তাদের ভাল সম্পর্ক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার দুপুরে কালকিনি ঈদগাহ মাঠে মাদারীপুরের কালকিনি উপজেলার ১০টি ইউনিয়নে জাতীয়তাবাদী দলের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন,”৫ আগস্টে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি।এবার আমরা জনগনকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে গনতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধেও জয়লাভ করবো।”
মাদারীপুর-৩ আসনের মানুষের ভালবাসায় আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী সঞ্চালনায় নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে কালকিনি উপজেলা ও ১০ টি ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










