বাউফলে পিপলস রাইট ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীর বাউফলে সামাজিক সংগঠন পিপলস রাইট ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্র  শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র(সোয়েটার) বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা  তাঁতেরকাঠি  মেহের আলী সিকদার বাড়ি জামে মসজিদ মাঠে এ  শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের চেয়ারম্যান মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম, পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন -আমরা দীর্ঘদিন যাবৎ ফ্রী  চিকিৎসা সেবা,  শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ ও শীতবস্ত্র বিতরণ করে আসছি। আমাদের এ কাজ গুলো আগামী দিনেও অব্যাহত থাকবে।