

মোমিনুর রহমান (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি। পালন করেছেন গণধিকার মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস হোসাইন।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘিওর উপজেলার ঠাকুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মোহাম্মদ ইলিয়াছ হুসাইন সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন এবং সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।
ক্যাম্পে আগত অসুস্থ রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় মোহাম্মদ ইলিয়াছ হুসাইন বলেন
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বিজয় দিবসের এই দিনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম।
তিনি আরো বলেন গণঅধিকার পরিষদ সব সময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি উদাহরণ। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তুলতে।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে এলাকাবাসী সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মোহাম্মদ ইলিয়াছ হুসাইন মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।তার জন্য আমাদের দোয়া থাকবে।
এলাকাবাসীর আরো বলেন, তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানবতার ফেরিওয়ালা। মানুষের দুঃখ–কষ্টে যিনি পাশে থাকেন, তাকেই আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।










