

মোমিনুর রহমান, (মানিকগঞ্জ) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়ার রায় প্রকাশের প্রেক্ষিতে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে মানিকগঞ্জ সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় সতর্কতামূলক অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ৭টায় সিংগাইর পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সিংগাইর পৌরসভা জামায়াতের সভাপতি আরিফুর রহমান,সেক্রটারী আব্দুল্লাহ আল মামুন এবং সদর ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ মানসুর।
বক্তারা তাদের বক্তব্যে সাবেক সরকারের সময় সংঘটিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঠেকাতে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।


