

নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, এ ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে- এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর জেলা ও সদর উপজেলায় দুটি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, হজ্জ নিয়ে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। গত বছর ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরৎ দেয়া হয়েছে। এ বছরও তারা ফেরৎ দিতে পারবেন। এ নিয়ে কেউ কোন অনিয়ম করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


