নবাগত ডিসির সাথে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফছানা বিলকিস এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠন ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

শুভেচ্ছা বিনিময় কালে ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের নেতৃবৃন্দরা তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

এসময় জেলা প্রশাসক আফসানা বিলকিস সকল সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সংগঠনটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিকে ব্লাড ডোনার্স ক্লাবের সহ-সভাপতি খন্দকার জিহাদ,সহ-সভাপতি রফিকুল ইসলাম রফি,সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি,সহ-সাংগঠনিক সম্পাদক সরদার সাদিক,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নয়ন চৌধুরী,সদস্য রাকিন, হিমেল, রায়হান, মামুন, তামিম সহ অন্যান্য সদস্যরা।