

নিজস্ব প্রতিবেদক, মোঃ রিয়াজ উদ্দিন (চট্টগ্রাম):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন কেন্দ্রভিত্তিক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা এবং জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শনিবার রাতে হযরত আলী শাহ পাড়া, হোন্দল পাড়া ও ফকির আহম্মদ পাড়া নির্বাচনী কেন্দ্রভিত্তিক এ সভাগুলো অনুষ্ঠিত হয়।
সভাগুলোর সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।
হোন্দল পাড়ার প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও নগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ জাবেদ আনসারী।
এছাড়া বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান খান, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, বিএনপি নেতা সুমন রহমান, রাশেদুল আলম রাসেদ, যুবদল নেতা এজেএম সোহেল, তাতীদলের জাহেদ আনসারী, স্বেচ্ছাসেবক দলের মোঃ সাইফুল ইসলাম, রায়হান সাদ্দাম রানা, এবং ছাত্রদলের আকিব জাভেদসহ থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপির নেতাকর্মীরা।
আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) বাদে মাগরিব দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বৃহত্তর ইউনিটসমূহের অংশগ্রহণে আরেকটি কেন্দ্রীয় উঠান বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু, এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন সাবেক কাউন্সিলর ও বিএনপির সভাপতি সারফরাজ কাদের রাসেল।
সভাগুলো থেকে নেতৃবৃন্দ ঘোষণা দেন—বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের প্রার্থী যেই হোক না কেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


