

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রামে কোস্ট গার্ডের তারুণ্যের উৎসব পালন উপলক্ষে জনসচেতনতা মূলক কার্যক্রম রবিবার ১৬ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে বলে র্কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম উল হক ( লে: কমান্ডার,বিএন) এ তথ্য জানান।
আসন্ন জাতীয় নির্বাচনে জন নিরাপত্তা নিশ্চিত করতে
প্রশাসনের অন্যান্য বাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ নভেম্বর , রবিবার সকালে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কর্মশালায় আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক প্রস্তুতি, দাঙ্গা দমন কৌশলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা প্রদান করা হয়।
এ সময় পাহাড়তলী থানা নির্বাচন অফিস এর প্রতিনিধি এবং আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।


