খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান ২৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:- বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৮ অক্টোবর ২০২৫ তারিখ ভোক্তা অধিকারের ১১ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার যশোর রোড এলাকায় অভিযান চালিয়ে বিরানী ঘরকে ল অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ০৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১ টি প্রতিষ্ঠানকে মোট ০৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার হাদিস পার্ক এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারিকে ২ হাজার টাকা এবং নিউ মন ময়ূরি কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২ টি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে
শ্রীপুর উপজেলার রাধানগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ফাতেমা বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন ও খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে কেশবপুর উপজেলার কেশবপুর বাজারএলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে জিয়া হোটেলকে ৫ হাজার টাকা ও জনতা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং এইচ এম ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স তোফাজ্জল ফার্মেসিকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণ কে প্রতারিত করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকায় অভিযান চালিয়ে মহামায়া মিষ্টান্ন ভাণ্ডারকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা এবং মা মিষ্টান্ন ভাণ্ডারকে ওজনে কারচুপি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে সদর উপজেলার কাথন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মা কসমেটিকসকে ৩ হাজার টাকা এবং মেসার্স শাওন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০২ টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার নতুন বাজার ও ছন্দ সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে জনতা কেক কে ২ হাজার টাকা, সোহেল স্টোর কে ৩ হাজার টাকা ও সাহেব স্টোরকে ২ হাজার টাকা এবং নাসির স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর কখালিশপুর ও দৌলতপুর থানার বিআইডিসি রোড ও দৌলতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে মেসার্স বিদ্যুৎ ফার্মেসীকে ৩ হাজার টাকা ও মেসার্স ডিকে শপিংকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় ০২ টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে গাংনী উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ফারুক ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার রুপগঞ্জ ও ভাওয়লখালী বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য/ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মেসার্স হ্যানিম্যান হোমিও ফার্মেসিকে ৩ হাজার টাকা, মেসার্স তাসফিয়া হোমিও ফার্মেসিকে ৫ শত টাকা ও মেসার্স শিকদার ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং মেসার্স দীপ্ত স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ শত টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৪ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে ২৩ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।