

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
রোববার দুপুরে প্রাথমিক শিক্ষক সমাজ গৌরিঘোনা ইউনিয়ন শাখার আয়োজনে আগারহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে শিক্ষক নেতা সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নেতা মাস্টার আব্দুস সামাদ, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়ক কিয়াম উদ্দিন, কেশবপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক হযরত আলী, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, বিএম ফরিদ আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বিএনপি’র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন,থানা বিএনপি এান বিষয়ক সম্পাদক আবু নাঈম, পৌর বিএনপি প্রচার সম্পাদক আব্দুল মতিন, পৌর দপ্তর সম্পাদক ইমরান কারী, ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, বিএনপি, যুবদল, ছাত্রদল ও কেশবপুর উপজেলার প্রাথমিক শিক্ষকবৃন্দ।










