অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব চায় না বিএনপি

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব হোক আমরা চাই না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ভোটার চাপ বেড়ে যাওয়ায় প্রতিটি কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানোর প্রয়ো। সরকারি প্রেসের বাইরে ব্যক্তিগত কোনও প্রেসে ব্যালট পেপার ছাপানো না হয় সে জন্য সিইসিকে বলা হয়েছে।

তিনি বলেন, প্রবাসী ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে এনআইডির পাশাপাশি পাসপোর্ট দিয়েও নিবন্ধনের সুযোগ দেয়ার প্রস্তাব তুলে ধরা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে।

তিনি বলেন, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব হোক আমরা চাই না। ইসির নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা চাই।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আমরা চেয়ারপারসনের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।