বোরহানউদ্দিনে জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও আলোচনা সভা

গোলাম মাহমুদ শাওন, (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত উপজেলা কমিটিকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে সংস্থার স্থানীয় কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি এম এ অন্তর হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আবদুস সহিদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মনসুর আলম ও সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ শাওন। এছাড়া বক্তব্য রাখেন সহ-সভাপতি এস এম সোহেল, অর্থ সম্পাদক আবদুর রহমান কবির, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. হাসান ফরাজী, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার শিলা, কার্যনির্বাহী সদস্য মো. গিয়াসউদ্দিন হিমেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টিটপ মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক এইচ এ শরীফ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন নয়ন।

বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বলেন, “এই কমিটি গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মূল্যবোধ এবং এলাকার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”