
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডনে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন।
আজ শনিবার তিনি লন্ডন থেকে দেশে পৌঁছেছেন।
এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি আজ শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
অধ্যাপক ইউনূস গতকাল ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা গতকাল ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেন।
এছাড়া এই চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পীকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়া প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে- অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।


