
প্রধান উপদেষ্টার সাথে রাত সাড়ে আটটার দিকে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এনসিপি’র প্রতিনিধি দলে থাকবেন: মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে নির্ধারিত বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির প্রতিনিধি দলটি যমুনায় বৈঠক করে।


