বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ চলার সময় হঠাৎই পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এতে বিএনপি নেতা ইশরাক হোসেন পুলিশের হাত থেকে কর্মীদের ছাড়িয়ে নিতে রীতিমত ‘যুদ্ধ’ শুরু করে দেন।
পুলিশ বলছে, তাদের কাজে বাধা দেয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সব মহানগরে বিক্ষোভ কর্মসূচির পর রোববার জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপির।


