

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃংখলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (১৫ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কষ্ট যাতে না বাড়ে আন্তরিকভাবে সেই চেষ্টা করে যাচ্ছে। সবাইকে এ ব্যাপারে সচেতন থেকে আরো দৃড়তার সাথে দায়িত্ব পালনের আহবান জানাচ্ছি।
প্রতিমন্ত্রীর নির্দেশনার মধ্যে রয়েছে-
-প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুদ যাচাই করে রিপোর্ট প্রদান।
-ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দকৃত জ্বালানির সরবরাহ নিশ্চিতকরণ।
-সকল কাস্টমারদের (পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাক্ড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা।
-পেট্রোল পাম্প বন্ধ হলে কেন পাম্প বন্ধ তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান ও ডিপোর সাথে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করা।
-অবৈধ মজুদধারী রোধ করা।
-তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।
-জ্বালানি তেলের পাচার বন্ধ করা।
-অধিক মূল্যে যাতে জ্বালানি তেল বিক্রয় না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংগঠিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।
-জেলা পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা।


