গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি গঠন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দলটির সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠিত কমিটিতে রয়েছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য সাকিব হোসাইন এবং দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।