মাসুম বিল্লাহ, কেশবপুর:
হিফজুল কুরআন প্রতিযোগীতা ২০২৬
আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর পৌর শাখা। সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাছাই পর্ব এবং ২.৩০ থেকে ৫.০০টা পর্যন্ত চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে ২০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। প্রথম ৪ জনকে বিশেষ পুরষ্কার ক্রেস্ট,কার্ড এবং নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকলকে পুরষ্কৃত করা হয়।
সভাপতিত্ত করেন মোঃ বোরহান উদ্দীন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর পৌর শাখার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি ওবায়দুল্লাহ হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমীর মাও: রেজাউল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর, যশোর জেলার পূর্বের সেক্রটারি। এছাড়া আরো উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মোঃবোরহান উদ্দীন, সাইদুর রহমান সাইদ,এড.ওজিয়ার রহমান,তাজাম্মুল ইসলাম, জাকির হোসেন।
উক্ত প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন ৪ জন বিজ্ঞ বিচারক,হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ আব্দুর রহমান,হাফেজ তাওসিফ মাহবুব, হাফেজ আল আমীন হোসেন,হাফেজ তৌফিক।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত