
আর.কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
রবিবার (১৫ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া এই কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। নবগঠিত এই কমিটিতে রাব্বি হোসেন রাহাত-কে আহ্বায়ক এবং শিহাব মহাজন-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহারিয়ার ইমন।
কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সদস্য সচিব শিহাব মহাজন বলেন, "আর.কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করবে। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি-দাওয়া পূরণে আমরা অগ্রণী ভূমিকা রাখব। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়া।"
নবগঠিত কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন— মোঃ বোরহান উদ্দিন নিরব, মোঃ শারিয়ার নবী শিহাব, মোঃ সাইফুল ইসলাম বাবুল, মোঃ জাগির হোসেন, মোঃ নাহিদ খন্দকার, মোঃ ইয়াসিন রহমান আরমান, মোঃ পারভেজ মোসাররফ, মোঃ সাদ হোসেন হৃদয়, মোঃ সুজন ও মোঃ মনির হোসেন।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে নবগঠিত এই কমিটিকে আগামী দিনের ছাত্র আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার এবং দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত