মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

মোমিনুর রহমান, (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি অফিসে যোগদান করার পর জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, মানিকগঞ্জের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করব। এতে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা গুরুত্বপূর্ণ।

এর আগে তিনি খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানিকগঞ্জে নতুন দায়িত্ব পেয়ে জেলার মানুষের সঙ্গে উন্নয়ন ও সেবামুখী কাজকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।